দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তরুণদের সম্ভাবনা বিকশিত করা, নেতৃত্বের গুণাবলি তৈরি এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে নতুন সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০২৫ সালের ১৬ নভেম্বর যাত্রা শুরু করে যুবভিত্তিক সংগঠন ‘দ্য এমিনেন্ট ইয়ুথ’। প্রতিষ্ঠার এক বছর পূর্ণ করে সংগঠনটি এখন কার্যক্রমের পরিধি বাড়ানো এবং তরুণদের জন্য আরও কার্যকর ও অর্থবহ প্ল্যাটফর্ম তৈরির প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।
সোমবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলিত হন কিশোর ও তরুণেরা। প্রতিষ্ঠাতা তাসদিদুল ইসলাম শাহমীর জানান, দ্য এমিনেন্ট ইয়ুথকে তিনি কখনোই শুধু অনুষ্ঠান আয়োজনকারী সংগঠন হিসেবে দেখতে চাননি। তাঁর দীর্ঘমেয়াদি লক্ষ্য এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তরুণেরা নিজেদের প্রতিভা, আগ্রহ ও সৃজনশীলতা প্রকাশের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন।
সহপ্রতিষ্ঠাতা তাওহিদুল ইসলাম তাইফ ও তিশান খান জানান, শুরুতে দাতব্য কার্যক্রমকে কেন্দ্র করে সংগঠনটির পথচলা শুরু হলেও সময়ের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন এবং যুব নেতৃত্ব বিকাশের মতো বিভিন্ন ক্ষেত্রেও কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দ্য এমিনেন্ট ইয়ুথের প্রথম বছরের উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে ‘বারাকাহ প্রজেক্ট ২৬’। তিনটি পর্যায়ে পরিচালিত এই কার্যক্রমের আওতায় ২০টির বেশি পরিবারকে ঈদের নিত্যপ্রয়োজনীয় বাজারসামগ্রী দেওয়া হয়। এ ছাড়া ৩০০ জনের বেশি মানুষের মধ্যে ইফতার বিতরণ এবং ২০০ জনের বেশি মাদ্রাসাশিক্ষার্থীর জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।
১৩ থেকে ২৫ বছর বয়সী তরুণদের জন্য উন্মুক্ত এই সংগঠনটি ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা করছে। নতুন সাংগঠনিক কাঠামো, কার্যক্রমের ধরনে পরিবর্তন, নতুন উদ্যোগ এবং সম্ভাবনাময় তরুণদের সম্পৃক্ত করার বিষয়গুলোও তাদের আগামী দিনের পরিকল্পনায় গুরুত্ব পাচ্ছে।
এমএস/