দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোহনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তসলিম চৌধুরীকে চাকরিচ্যুত করার বিষয়ে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। এ-সংক্রান্ত প্রচারিত চিঠিটির কোনো অস্তিত্ব নেই বলেও জানিয়েছে তারা।
এক বিবৃতিতে মোহনা টেলিভিশন কর্তৃপক্ষ জানায়, সিইও তসলিম চৌধুরীর চাকরিচ্যুতি নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এ বিষয়ে প্রচারিত চিঠিটির কোনো অস্তিত্ব নেই।
বিবৃতিতে সব গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যম ও অন্যান্য প্ল্যাটফর্মকে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া ইতোমধ্যে প্রচারিত মিথ্যা তথ্য অবিলম্বে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে অপপ্রচার ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।
এমএস/