• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh Television
    Desh TV Sports
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Fasion
    Desh TV National
    Desh TV Islamic Show
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩১ কার্তিক ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

প্রতি কেজি সাদা ভাতে ৩০৫ মাইক্রোগ্রাম সিসা

নূরে রুবাইয়াত
  ১৫ নভেম্বর ২০২৬, ১৭:৫৫

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাঙালিদের বলা হয় মাছে-ভাতে বাঙালি। ভাত আমাদের প্রধান খাদ্য। কিন্তু ভাবুন তো, সেই ভাতেই যদি মিশে যায় বিষ, তবে কী হবে বুঝতে পারছেন?

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রান্নাঘরের যে হাঁড়িতে প্রতিদিন ভাত ফুটছে, যে পাতিলে রান্না হচ্ছে শিশুর জন্য খিচুড়ি, সেই হাঁড়ি থেকেই খাবারে মিশে যেতে পারে বিষাক্ত সিসা। বিষয়টি আরও ভয়ংকর। কারণ, এই বিষ কোনো অস্বাভাবিক খাবার থেকে নয়, আসছে আমাদের প্রতিদিনের রান্নার পাত্র থেকে। আর এই তালিকায় নতুন চকচকে অ্যালুমিনিয়ামের হাঁড়িও বাদ যাচ্ছে না।

আইসিডিডিআর,বি ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, গবেষণায় পরীক্ষা করা প্রতিটি পাত্র থেকেই খাবারে সিসা নির্গত হয়েছে।

গবেষণায় দেখা গেছে, নতুন পাত্রে প্রথমবার রান্না করা এক কেজি ভাতে মিলেছে সর্বোচ্চ ৩০৫ মাইক্রোগ্রাম সিসা। আর খিচুড়িতে ৪২০ মাইক্রোগ্রাম সিসা। অথচ শিশুদের খাবারে সিসার গ্রহণযোগ্য সীমা নির্ধারণে যুক্তরাষ্ট্রের এফডিএর মান প্রতি কেজিতে মাত্র ১০ মাইক্রোগ্রাম। অর্থাৎ সর্বোচ্চ পাওয়া মাত্রাটি সেই মানের তুলনায় বহু গুণ বেশি।

বাংলাদেশের গ্রামাঞ্চলে শিশুরা সাধারণত যে পরিমাণ ভাত খায়, তা বিবেচনায় নিয়ে গবেষকেরা একটি হিসাব করেছেন। তাঁদের হিসাব অনুযায়ী, এ ধরনের পাত্রে রান্না করা ভাত খেলে একটি শিশু খাবারের মাধ্যমে দৈনিক সিসা গ্রহণের ক্ষেত্রে এফডিএর নির্ধারিত রেফারেন্স মাত্রার পাঁচ গুণেরও বেশি সিসা গ্রহণ করতে পারে।

বাংলাদেশে ঘটছে তার উল্টো। অ্যালুমিনিয়ামের পাত্র বারবার ব্যবহারের ফলে খাবারে সিসার মাত্রা কমে আসে বলে গবেষণায় বলা হলেও তা নিরাপদ মাত্রার নিচে নামে না। গবেষণায় পূর্বে ব্যবহৃত সাতটি পাত্রের মধ্যে ছয়টিতে রান্না করা ভাতেও সিসার উপস্থিতি পাওয়া গেছে। পাত্র থেকে খাবারে কী পরিমাণ সিসা মিশবে, তা নির্ভর করে খাবারের পাত্র কীভাবে ধোয়া হয়েছে তার ওপর।

গবেষণায় আরও দেখা গেছে, নতুন পাত্র স্টিলের তারের মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করলে, না ঘষে ব্যবহারের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি সিসা খাবারে মিশেছে। ধাতব খুন্তি দিয়ে খাবার নাড়লেও সিসা মিশে যাওয়ার পরিমাণ বেড়েছে।

বিশেষ করে শিশুদের জন্য এই নির্গত সিসা খুবই ভয়াবহ। কারণ, শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র যখন বিকশিত হচ্ছে, তখন সিসার সংস্পর্শ সেই স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। এতে বুদ্ধির বিকাশ কমে যাওয়া, শেখার ক্ষমতা ও মনোযোগের সমস্যা এবং আচরণগত জটিলতা দেখা দিতে পারে। আরও উদ্বেগের বিষয়, সিসার ক্ষতি সব সময় তাৎক্ষণিকভাবে বোঝা যায় না। শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠছে বলে মনে হলেও দীর্ঘদিন সিসা গ্রহণ তার মস্তিষ্কের বিকাশে স্থায়ী প্রভাব ফেলতে পারে।

শুধু শিশুরাই নয়, প্রাপ্তবয়স্কদের শরীরেও সিসা ক্ষতিকর প্রভাব ফেলে। দীর্ঘদিন সিসার সংস্পর্শে থাকলে কিডনি, স্নায়ুতন্ত্র ও হৃদ্‌যন্ত্রের ক্ষতি হতে পারে। রক্তচাপ বাড়ার ঝুঁকিও তৈরি হয়।

আরও পড়ুন

কুরুচিপূর্ণ লেখার অভিযোগে সিটি ডেন্টাল কলেজের চেয়ারম্যানের শাস্তির দাবিতে মানববন্ধন

অর্থাৎ, প্রতিদিনের খাবারের সঙ্গে অল্প অল্প করে সিসা শরীরে প্রবেশ করলেও সেটিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। বিশেষ করে যেসব পরিবারের শিশুদের জন্য আলাদা করে ভাত, খিচুড়ি কিংবা অন্যান্য খাবার রান্না করা হয়, তাদের সতর্ক হওয়া জরুরি। এ গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, নতুন পাত্র মানেই নিরাপদ নয়। বরং নতুন অ্যালুমিনিয়ামের হাঁড়িতে প্রথম কয়েকবার রান্নার সময় খাবারে সিসা বেশি মিশতে পারে।

গবেষকদের মতে, নিরাপদ রান্নার পাত্র নিশ্চিত করতে বিদ্যমান মান ও নীতিমালা পর্যালোচনা করা, স্ক্র্যাপ ধাতু পরীক্ষা করা এবং তৈরি পাত্র থেকে খাবারে সিসা মিশছে কি না, তা যাচাই করার ব্যবস্থা থাকা প্রয়োজন। পাশাপাশি ক্ষুদ্র উৎপাদকদের নিরাপদ কাঁচামাল ব্যবহার ও পরীক্ষার সুযোগ করে দেওয়াও জরুরি।

যে আই

  • জনস্বাস্থ্য
  • ভাতে সিসা
এ সম্পর্কিত আরও খবর
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক
১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশলের প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশলের প্রকল্পে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ জনস্বাস্থ্যবিদদের
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর তাগিদ জনস্বাস্থ্যবিদদের
বন্যা কবলিত এলাকায় খাবার-পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
বন্যা কবলিত এলাকায় খাবার-পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X