• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিবিধ

আজ সিঙ্গেল দিবস, একা থাকাও হতে পারে নিজের জন্য সময়

দেশ টিভি ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

কারও জীবনে ভালোবাসার মানুষটি পাশে আছেন, কারও জীবনে নেই। কেউ দুজন মিলে স্বপ্ন সাজাচ্ছেন, আবার কেউ একাই নিজের গল্প লিখে চলেছেন। তবে একা থাকা মানেই জীবন অসম্পূর্ণ নয়। বরং কখনো কখনো একা থাকাটাই হয়ে উঠতে পারে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার সুযোগ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ ২৩ সেপ্টেম্বর সিঙ্গেল দিবস হিসেবে পালিত হচ্ছে। যারা এখনো কোনো সম্পর্কে জড়াননি, কিংবা জীবনের কোনো এক পর্যায়ে একা হয়ে গেছেন, তাদের জন্য দিনটি হতে পারে নিজের সঙ্গে একটু সময় কাটানোর উপলক্ষ।

ভালোবাসার মানুষদের জন্য বছরের নানা দিনে থাকে নানা আয়োজন। ভালোবাসা দিবস, কাপল ডে কিংবা বিভিন্ন রোমান্টিক উদযাপনের ভিড়ে সিঙ্গেলদের অনেকেই হয়তো কখনো নিঃসঙ্গ বোধ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যদের হাসিমুখের ছবি দেখে মনে হতে পারে, নিজের জীবনটাই বুঝি অসম্পূর্ণ। কিন্তু জীবনের পূর্ণতা কেবল কারও সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করে না।

সিঙ্গেল থাকারও আছে আলাদা সৌন্দর্য। নিজের স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে কাউকে কৈফিয়ত দিতে হয় না। নিজের পছন্দের জায়গায় একাই ঘুরে বেড়ানো যায়, পছন্দের খাবার খাওয়া যায়, গভীর রাত পর্যন্ত প্রিয় গান শোনা যায় কিংবা নীরবে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবা যায়।

সবচেয়ে বড় কথা, এই সময়টুকু নিজের জন্য। অন্য কাউকে ভালোবাসার আগে নিজেকে ভালোবাসতে জানতে হয়, এমন কথাও প্রচলিত আছে। নিজের ভুলগুলোকে ক্ষমা করা, নিজের যত্ন নেওয়া এবং নিজের স্বপ্নকে গুরুত্ব দেওয়া, এসবও ভালোবাসারই অংশ।

সিঙ্গেল দিবসের ইতিহাসেও রয়েছে ভিন্নতা। যুক্তরাষ্ট্রে জাতীয় সিঙ্গেল দিবসের প্রচলনের সঙ্গে কারেন রিডের নাম জড়িত। প্রথম দিকে দিনটি ১১ জানুয়ারি পালন করা হতো। ২০১৭ সালে এটি সেপ্টেম্বরের জাতীয় সিঙ্গেল সপ্তাহের সঙ্গে যুক্ত করা হয় এবং ২৩ সেপ্টেম্বর উদযাপন করা হয়।

অন্যদিকে চীনে সিঙ্গেল দিবস পালিত হয় ১১ নভেম্বর। ‘১১.১১’ তারিখে চারটি এক থাকায় একক মানুষের প্রতীক হিসেবে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে। ধারণা করা হয়, ১৯৯০-এর দশকে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এর প্রচলন শুরু হয়। পরে তা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সমাজে ছড়িয়ে পড়ে।

তবে সিঙ্গেল দিবসের সবচেয়ে সুন্দর বার্তাটি হয়তো অন্য জায়গায়, একা থাকা মানেই একাকী থাকা নয়।

তাই আজ নিজের জীবন নিয়ে মন খারাপ না করে নিজেকেই একটু সময় দেওয়া যেতে পারে। বহুদিন ধরে কেনার কথা ভাবছেন এমন কিছু কিনে ফেলুন, প্রিয় কোনো রেস্তোরাঁয় গিয়ে পছন্দের খাবার খান, কোথাও ঘুরে আসুন। কিংবা কিছুই না করে ঘরে বসে প্রিয় গান শুনে বা বই পড়ে নিজের মতো করে সময় কাটান।

কারণ সব ভালোবাসার গল্পে দুজন মানুষ লাগে না। কখনো কখনো একজন মানুষও নিজের জীবনের সুন্দর একটি গল্প লিখতে পারেন।

আরও পড়ুন

আজ পৃথিবীর দিন-রাত প্রায় সমান, কেন এমন হয়

মোবাইল ব্যাংকিংয়ে বিপজ্জনক ১০টি ভুল

আজ বিশ্ব গণ্ডার দিবস

আজ সিঙ্গেল দিবস। দিনটি তাই অন্য কারও জন্য নয়, নিজের জন্যও হতে পারে।

এমএম/

  • সিঙ্গেল দিবস
এ সম্পর্কিত আরও খবর
আজ সিঙ্গেল দিবস 
আজ সিঙ্গেল দিবস 
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X