• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • লাইফস্টাইল

আজ সিঙ্গেল দিবস 

লাইফস্টাইল ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৩, ১২:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রেমিক যুগলদের জন্য ভালোবাসার মুহূর্ত উপভোগ-উদযাপনের জন্য রয়েছেন বিশ্ব ভালোবাসা দিবস। আর সিঙ্গেলরা অনেকটা অনিচ্ছাকৃতভাবেই দিনটি এড়িয়ে চলেন। কারণ, ভালোবাসা দিবসের দিনটি তাদের জন্য অত্যন্ত বিরক্তিকর। তবে এসব দিবসের ভিড়ে সিঙ্গেলদের জন্যও রয়েছে বিশেষ দিবস। আর সেই দিবসটি আজ। কারণ, সারা বিশ্বে ১১ নভেম্বর, ‘সিঙ্গেলস দিবস’ হিসেবে পালিত হয়। আর আপনি সিঙ্গেল হয়ে থাকলে, দিনটি শুধুই আপনার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সিঙ্গেল থাকার কারণে অনেকে প্রায়ই মন খারাপ করেন। তারা একে নেতিবাচক বিষয় হিসেবে বিবেচনা করেন। আসলেই কি সিঙ্গেল বা একা থাকা খারাপ কিছু? না, মোটেও নয়! একা থাকার সবচেয়ে বড় সুবিধা হলো নিজের প্রতি মনোনিবেশ করতে পারা। নিজের ক্যারিয়ারে মনোযোগী হওয়ার পাশাপাশি নিজের কাজে পর্যাপ্ত সময় দেওয়া যায়।

অনেকে তো প্রায়ই বলেন, অন্য কাউকে ভালোবাসতে হলে আগে নিজেকে ভালোবাসতে হবে। একা থাকলেই তো নিজেকে বেশি ভালোবাসা যায়। নিজের প্রতি অনেক যত্নশীল হওয়া যায়। একা বা সিঙ্গেল থেকে মন খারাপ না করে বরং এটি উদযাপন করা যেতে পারে। চীনের মানুষ তা ঠিক করছেন। এই দিবসটি করাই হয়েছে যেন, মানুষ একা থাকার জন্য গর্ব করতে পারেন, একা থাকাকে উদযাপন করতে পারেন।

জানা গেছে, ১৯৯৩ সাল থেকে দিবসটি পালন করা হয়। দিবসটির যাত্রা শুরু চীনের নানজিং বিশ্ববিদ্যালয় থেকে। সেই সময় থেকেই এগার-এগার তারিখটি ‘সিঙ্গেলস দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

‘সিঙ্গেলস দিবসে’ রীতি অনুযায়ী চিনের সিঙ্গেল তরুণ-তরুণীরা নিজেরাই নিজেদের জন্য উপহার কেনেন। তবে দিবসটি এখন চিনে সীমাবদ্ধ নেই, সারাবিশ্বে বেশ ঘটা করে পালিত হচ্ছে। কেনাকাটার মহোৎসবের দিনে পরিণত হয়েছে দিনটি। তবে আগে দিনটি খুব নিভৃতে পালিত হলেও ২০০৯ সাল থেকে এর চেহারা পাল্টে যেতে শুরু করে। ওই বছর থেকেই দিনটিতে অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করে চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবা। কয়েক বছরের মধ্যে দিনটি এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে, বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পরিসরের একদিনের শপিং ইভেন্ট।

২০১১ সালে চীনে এই সিঙ্গেলস দিবসে চার হাজারেরও বেশি সিঙ্গেল তরুণ তরুণী বিয়ে করেন। এর ইতিহাসটি বেশ মজার। ১৯৯৩ সালে নানজিং বিশ্ববিদ্যালয়ের মিংকাওউঝু ছাত্রাবাসের চারজন ছাত্র আলোচনা করেছিল যে কীভাবে তারা তাদের অবিবাহিত থাকার একঘেয়েমি দূর করতে পারে। তখনই তারা সিদ্ধান্ত নেন ১১ নভেম্বর তাদের মতো আরও যারা সিঙ্গেল আছেন তাদের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করবেন। বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ তরুণী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরো দেশে ছড়িয়ে পড়ে খবরটি। তো যারা সিঙ্গেল আছেন, একাকীত্বের দুঃখ ভুলে আজ সময় কাটান নিজের জন্য। ঘুরতে যেতে পারেন পছন্দের কোনও জায়গায়। নিজের শখের যে জিনিসটি কিনব কিনব করে কেনা হয়ে উঠছিল না, আজ সেটি কিনে ফেলতে পারেন। কিংবা অন্য কোনও উপহার কিনে নিজেই নিজেকে দিন। পছন্দের রেস্তোরাঁয় গিয়ে না হয় একটু ভালোমন্দ খেয়েও নিতে পারেন আজ।

এস/এম

  • সিঙ্গেল দিবস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।