• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ব্রিকস সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী

দেশ টিভি ডেস্ক
  ২০ আগস্ট ২০২৩, ১৯:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা (ফাইল ছবি)
প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা (ফাইল ছবি)

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠেয় ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা। আগামী মঙ্গলবার (২২ আগস্ট) জোহানেসবার্গের উদ্দেশে রওনা করবেন সরকার প্রধান।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (২০ আগস্ট) ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত সংবাদ সম্মেলনে এসব তথ‌্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪ আগস্ট (বৃহস্পতিবার) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির আমন্ত্রণে প্রধানমন্ত্রী একটি প্রতিনিধি দল নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দেবেন। তিনি সম্মেলনে যোগ দিতে আগামী ২২ আগস্ট (মঙ্গলবার) জোহানেসবার্গের উদ্দেশে রওনা হবেন।

মোমেন জানান, দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে প্রধানমন্ত্রী ব্যস্ত সময় পার করবেন। ২৩ আগস্ট তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটে’ যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

ওই দিন সরকার প্রধান আফ্রিকার দেশগুলোতে নিযুক্ত রাষ্ট্রদূতদের অংশগ্রহণে আয়োজিত আঞ্চলিক দূত সম্মেলনে অংশ নেবেন।

একই দিন প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকাসহ ব্রিকস সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জানিয়ে মোমেন বলেন, প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতিসহ ব্রিকস সদস্য দেশগুলোর সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী ব্রিকসের বর্তমান চেয়ার এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি আয়োজিত রাষ্ট্রীয় ভোজসভায় যোগ দেবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী ২৪ আগস্ট প্রধানমন্ত্রী ‘ব্রিকস আফ্রিকা আউটরিচ অ্যান্ড দ্য ব্রিকস প্লাস ডায়ালগ’-এ অংশগ্রহণ করবেন। এ ডায়ালগে ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে বাংলাদেশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বক্তব্য দেবেন। ওই দিন সন্ধ্যায় প্রধানমন্ত্রী দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে প্রধানমন্ত্রীর অন্যান্য কার্যক্রম সম্পর্কে ড. মোমেন বলেন, সফর চলাকালে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য আফ্রিকার অনেক দেশ অনুরোধ জানিয়েছে। আমরা সেগুলো বিবেচনা করছি। এগুলোর সময় এখনো নির্ধারিত হয়নি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্রিকসে সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করবেন।

আগামী ২৬ আগস্ট দেশে ফিরে আসবেন সরকার প্রধান।

এফএইচ

  • প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা
  • দক্ষিণ আফ্রিকা
  • জোহানেসবার্গ
এ সম্পর্কিত আরও খবর
বিদায়ী টেস্টে এলগারের অন্যরকম সম্মাননা
বিদায়ী টেস্টে এলগারের অন্যরকম সম্মাননা
রেকর্ড রানের পরাজয়ে সিরিজও হারল বাংলাদেশ
রেকর্ড রানের পরাজয়ে সিরিজও হারল বাংলাদেশ
সন্ধ্যায় অলিখিত ফাইনালে লড়বে বাংলাদেশ-দ. আফ্রিকা
সন্ধ্যায় অলিখিত ফাইনালে লড়বে বাংলাদেশ-দ. আফ্রিকা
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।