দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে শেষ হয়তে যাচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ সময় আজ শনিবার সন্ধ্যা ৬টায় বেনোনির উইলমোর পার্কে অলিখিত ফাইনাল খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
এর আগে সিরিজের প্রথম দুই ম্যাচে সমান ১টি করে জয় পায় দু'দল। প্রথম ওয়ানডেতে ৫০ ওভারে ৩ উইকেটে ২৫০ রান করে বাংলাদেশ। ইস্ট লন্ডনের বাফালো পার্কে মুর্শিদা খাতুনের ৯১ রানের দুর্দান্ত ইনিংস ছাড়াও ৩৮ রান আসে নিগার সুলতানার ব্যাটে, ফারজানা হক করেন ৩৫ ও শামিমা সুলতানা করেন ৩৪ রান।
এরপর বল হাতে নাহিদা-সুলতানাদের তোপে মাত্র ৩৬.৩ ওভারে ১৩১ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। ৩টি উইকেট নেন নাহিদা আকতার। ২টি করে উইকেট নেন সুলতানা খাতুন, রাবেয়া খান ও ফাহিমা খাতুন।
পচেফস্ট্রোমে দ্বিতীয় ওয়ানডেতেও আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার। শামিমা ২৮ রানে ফিরলেও ফারজানা হক তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ১৬৭ বলে ১০২ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪৬ রান আসে ফাহিমার ব্যাটে। বাংলাদেশ করে ৪ উইকেটে ২২২ রান।
তবে লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৫.১ ওভারে জয় নিশ্চিত করে প্রোটিয়ারা। টপ অর্ডারের তিন ব্যাটার পান পঞ্চাশোর্ধ ইনিংস।
আজ সিরিজের শেষ ম্যাচটা তাই অলিখিত ফাইনালে দাঁড়িয়েছে। প্রথমবার দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর পর জ্যোতিদের সামনে উঁকি দিচ্ছে সিরিজ জয়।
এমআর/