দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই সাদা রঙের জার্সিটা উঠিয়ে রাখবেন প্রোটিয়া ব্যাটার ডিন এলগার। তবে শেষ ম্যাচে এলগার পাচ্ছেন দারুণ সম্মাননা। সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে অধিনায়ক টেম্বা বাভুমা ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিলেন প্রথম দিনেই।
হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় আর মাঠেই নামতে পারেননি তিনি। চোটের কারণে দ্বিতীয় টেস্টেও খেলা হচ্ছে না তার। বাভুমার বদলে কেপটাউন টেস্টে প্রোটিয়াদের নেতৃত্বে দেবেন ডিন এলগার।
অবশ্য সেঞ্চুয়ারিয়ানে বাভুমা মাঠ ছাড়ার পর নেতৃত্ব দিয়েছেন এলগার। তারই নেতৃত্বেই ভারতকে ইনিংস ও ৩২ রানে হারিয়ে সিরিজ শুরু করে স্বাগতিকরা। প্রথম টেস্টে এলগার ১৮৫ রানের ইনিংস খেলে দলকে নেতৃত্ব দেন সামনে থেকে।
এদিকে কেপটাউন টেস্টে বাভুমার বদলে একাদশে থাকছেন জুবায়ের হামজা। অন্যদিকে তিন দিনেই ইনিংস ব্যবধানে হেরে যাওয়া ভারত মন্থর ওভার রেটের কারণে শাস্তির মুখোমুখিও হয়েছে। আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে ২ পয়েন্ট কাটা গেছে রোহিত-কোহলিদের। একই সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানাও হয়েছে তাদের।
এমআর/