• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

আয়-ব্যয়ের হিসাব দেয়নি অর্ধেক দল, সেপ্টেম্বর পর্যন্ত সময়

দেশ টিভি ডেস্ক
  ১৯ আগস্ট ২০২৩, ১৪:৫২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে অর্ধেকই নির্ধারিত সময়ে হিসাব বিবরণী জমা দেয়নি। ফলে এই দলগুলো সেপ্টেম্বর পর্যন্ত সময় পাবে। তবে প্রধান তিন দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এবারও দলগুলোর বার্ষিক অডিট রিপোর্ট বা আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করবে না নির্বাচন কমিশন (ইসি)। যদিও নিবন্ধিত রাজনৈতিক দলগুলো এক যুগ ধরে বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণী জমা দিয়ে আসছে। তবে কোনো পক্ষই তা বিস্তারিত জনসম্মুখে প্রকাশ করছে না।

২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর থেকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের (জানুয়ারি-ডিসেম্বর) স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্টিং ফার্ম দিয়ে নিরীক্ষা করে দলগুলোর আর্থিক আয়-ব্যয় বিবরণী জমা নেয় ইসি। নির্বাচন কমিশনের কাছে দলগুলো প্রতিবেদন জমা দিয়ে শুধু আয়-ব্যয় ও স্থিতির সংখ্যাটুকু জানিয়ে দেয় গণমাধ্যমে। দলীয় ওয়েবসাইট বা ইসির ওয়েবসাইটে তা প্রকাশ করা হয় না।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জেপিসহ অন্তত ২০টি দল ৩১ জুলাইয়ের মধ্যে তাদের প্রতিবেদন দিয়েছে। বাকিরা আবেদন করেছে সময় বাড়ানোর জন্য। কোনোটি এক মাস, দেড়-দুই মাস সময়ও চেয়েছে। দলগুলোর আবেদন বিবেচনা করে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়ার পক্ষে কমিশনে ফাইল উপস্থাপন করা হয়েছে।

সে ক্ষেত্রে প্রতিবেদন দিতে সময় বাড়বে বলে জানান অতিরিক্ত সচিব। টানা তিন বছর অডিট রিপোর্ট জমা না দিলে নিবন্ধন বাতিলের এখতিয়ার রয়েছে ইসির। ২০২১ সাল পর্যন্ত প্রতিবছর সব দলই দিয়েছে। তাই চলতি বছর এ ধরনের ঝুঁকির মধ্যে এখনো কোনো দল নেই।

২০২২ সালে প্রধান তিন দলের আয়-ব্যয়

আওয়ামী লীগ: ২০২২ পঞ্জিকা বছরে ক্ষমতাসীন দলটি ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা আয় দেখিয়েছে। আর ব্যয় দেখিয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। তাতে উদ্বৃত্ত থেকেছে ২ কোটি ৮৪ লাখ ৫১ হাজার ১৮৯ টাকা।

বিএনপি: ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা।

জাপা: ২০২২ সালে জাপা’র আয় হয়েছে দুই কোটি ২৯ লাখ ১৪ হাজার ৯৬৮টাকা। আর ব্যয় হয়েছে এক কোটি ২৮ লাখ ৩৭ হাজার ৫৪২ টাকা। ব্যাংকে স্থিতি আছে এক কোটি ৭ লাখ ৭৭ হাজার ৪২৬ টাকা।

এর আগে, ২০১৬ সালে ছয় নাগরিকের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশে ‘বাধা নেই’ বলে রায় দেন হাইকোর্ট। আদালত বলেন, যে কোনো ব্যক্তি কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জানতে চাইলে নির্বাচন কমিশন দলের সম্মতি ছাড়াই তা প্রকাশ করতে পারবে।

এফএইচ

  • নিবন্ধিত রাজনৈতিক দল
  • হিসাব বিবরণী
  • নির্বাচন কমিশন (ইসি)
  • দেশ টিভি সংবাদ
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।