দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিশ্বে নানা যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি এবং রাজনীতিতে একটা অস্থিরতা যাচ্ছে। বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সরকার।’
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘সারাবিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে, তবে আমরা সবসময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। জনগণের কাছে সবসময় দায়বদ্ধ বর্তমান সরকার।’
নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি তা পালনে বদ্ধ পরিকর সরকার বলেও জানিয়েছেন তিনি।
সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রপতির পদত্যাগের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রপতি ইস্যুতে এখনো কথা বলার সময় আসেনি। যখন সময় হবে, তখন সবাই জানতে পারবেন। এখন যা শোনা যাচ্ছে, তা গুজব।’
/অ