দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। তবে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকার বাতাসের মানে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ছুটির দিন সকালে আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় বাংলাদেশের ঢাকার অবস্থান ৪১তম। শহরটির বায়ুমানের স্কোর ৬৬, যা ঢাকার বাসিন্দাদের জন্য সহনীয় বা মোটামুটি ভালো বলা যায়।
তালিকার শীর্ষে থাকা কঙ্গোর কিনশাসার স্কোর ১৬৬, যা ওই শহরের বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। দ্বিতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার বাতাসেও দূষণের মাত্রা অস্বাস্থ্যকর। শহরটির বায়ুমানের স্কোর ১৬৪।
এদিকে, সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, তালিকায় এমন শহর রয়েছে চারটি। এগুলো হলো- ভারতের দিল্লি, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ইরাইলের তেল আবিব।
আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
/অ