দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোর মাধ্যমে জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে চায় সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জ্বালানি খাতে বিগত দিনের দায়দেনা পরিশোধেও নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সোমবার (৬জুলাই) ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ানোই জ্বালানি আমদানির চাপ কমানোর অন্যতম কার্যকর উপায়। তবে এ জন্য বেশি দামে বিদ্যুৎ উৎপাদন বা ক্রয় করে ভোক্তার ওপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো যাবে না।
তিনি জানান, বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন বেসরকারি খাতের নিয়ন্ত্রণে। আগের চুক্তিগুলোর কারণে সরকারকে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনতে হচ্ছে। একই সঙ্গে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পাওনা পরিশোধে বিলম্ব হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম বলেন, ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’-এ বিনিয়োগ ও উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হলেও ভোক্তা স্বার্থের বিষয়টি এখনও অনিশ্চিত রয়ে গেছে। তিনি কৌশলপত্র চূড়ান্ত করার আগে সাশ্রয়ী মূল্য কাঠামো, আইনি প্রতিকারের সুযোগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) স্বাধীনতা এবং সুশাসন নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি সৌরবিদ্যুৎ উৎপাদনে শতভাগ বেসরকারি বিনিয়োগ নিশ্চিত করারও দাবি জানান তিনি।
এমএম/