দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে চার দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন আজ শেষ হচ্ছে। সম্মেলন শেষে দুই বাহিনীর যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে বিজিবি ও বিএসএফ প্রধানরা পুশইন বা অনুপ্রবেশ নিয়ে নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন। এ ছাড়া সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিক হত্যা, মাদকদ্রব্য, অস্ত্র ও নিষিদ্ধ পণ্যের চোরাচালান রোধ এবং মানব পাচার প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ এবং চলমান উন্নয়নমূলক কাজের নিষ্পত্তি নিয়েও দুই পক্ষ কথা বলেছে।
তিনবিঘা করিডোর দিয়ে লালমনিরহাটের পাটগ্রাম থেকে দহগ্রাম পর্যন্ত অপটিক্যাল ফাইবার ক্যাবল স্থাপনসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়েও আলোচনা করেছেন দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধানরা।
এমএম/