দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে এক বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে।
বুধবার (১০ জুন) সকাল ৫টার দিকে ৬০ বছর বয়সি ওই ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় ভারতের নন্দীরচর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। বিষয়টি টের পেয়ে জামালপুর ৩৫ বিজিবি সদস্য ও স্থানীয়রা প্রতিরোধ করলে ব্যক্তিটি নো ম্যানস ল্যান্ডে অবস্থান নেন।
সকাল সাড়ে ১০টায় জামালপুর ৩৫ বিজিবির সহকারী পরিচালক ও ভারতীয় বিএসএফের এক পরিদর্শকের নেতৃত্বে পতাকা বৈঠক হয়। তবে বিএসএফ ওই ব্যক্তিকে ফেরত না নিয়ে চলে যাওয়ায় বৈঠক সফল হয়নি। এরপর নতুন করে সীমান্তে উত্তেজনা দেখা দেয়।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বর্তমানে বিজিবি ও স্থানীয়রা সীমান্তে অবস্থান নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
এমএম/