দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এতে সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও শহরের অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা।
এ সময় সংবাদ সম্মেলনে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া বলেন, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তায় বিজিবির কে-৯ ডগ ইউনিটও কাজ করবে।
তিনি বলেন, ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে শঙ্কামুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির লক্ষ্য। একই সঙ্গে সব প্রার্থী যেন সমান সুযোগ পান এবং নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করা হচ্ছে।
নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক ও প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
যে আই