দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও সীমান্তসংক্রান্ত বিভিন্ন অপরাধ প্রতিরোধে জেলার ২৯ ও ৪২ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, সীমান্তের বিভিন্ন বিওপি (বর্ডার আউটপোস্ট) ক্যাম্পের সদস্যরা রাতের বেলায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সীমান্ত পাহারা দিচ্ছেন। পাশাপাশি সীমান্তজুড়ে নিয়মিত টহল কার্যক্রমও চালিয়ে যাচ্ছে বিজিবি।
সীমান্ত এলাকার বাসিন্দাদের ভাষ্য, বর্তমানে দিনের বেলায় প্রায় প্রতি পাঁচ কিলোমিটার এলাকায় চারজন করে বিজিবি সদস্যকে সাইকেলযোগে টহল দিতে দেখা যাচ্ছে। তবে দীর্ঘ সীমান্ত এলাকা পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে এ জনবল পর্যাপ্ত নয় বলে মনে করছেন তারা।
স্থানীয়দের দাবি, সীমান্তে টহল কার্যক্রম আরও জোরদার করতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন প্রয়োজন। তাদের মতে, জনবল বৃদ্ধি করা হলে চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন সীমান্ত অপরাধ আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তবে স্থানীয়দের এই দাবির বিষয়ে বিজিবির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
জে আই