দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির নির্বাচনী ইশতেহার এখন জাতীয় দায়িত্বে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর আগারগাঁওয়ে সমাজকল্যাণ অধিদপ্তর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। আমরা মানসম্মত ও কার্যকর সেবায় বিশ্বাসী।
তিনি জানান, ফ্যামিলি কার্ড সরকারে জন্য একটি বড় চ্যালেঞ্জ হলেও এটি সফলভাবে বাস্তবায়নের কাজ চলছে। ভবিষ্যতে দেশের প্রতিটি পরিবারকে এ ধরনের কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, লোন মওকুফের ফলে সাড়ে ১১ লাখ কৃষক উপকৃত হয়েছেন। পাশাপাশি বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সহায়তা কর্মসূচিও শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আসন্ন বাজেটের পর ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ধর্মীয় খাতে কাজের পরিধি বাড়ানো হবে। সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দও বৃদ্ধি পেয়েছে।
মন্ত্রী জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জটিল রোগের চিকিৎসা অনুদান ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করা হয়েছে। এ খাতে বরাদ্দ ৩০০ কোটি টাকা থেকে ৬০০ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব করা হয়েছে।
তিনি বলেন, এতিমদের শুধু আশ্রয় নয়, দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।
এমএস/