দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, শিশু নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।
এসব অপরাধে জড়িতদের জন্য দেশের আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সম্প্রতি আলোচিত রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে কাজ চলছে। অপরাধীর রাজনৈতিক পরিচয় নয়, আইনের ভিত্তিতেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এসময় তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম নিয়েও বক্তব্য দেন। পরে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের মাঝে ১৭ লাখ টাকার অনুদান বিতরণ করেন মন্ত্রী।
এমএম/