দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তিন দিনের সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার।
শুক্রবার (১৭ এপ্রিল) ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য জানিয়েছে।
মার্কিন দূতাবাস জানায়, বিশেষ দূত চার্লস জে হার্ডারের ঢাকায় আসার উদ্দেশ্য হলো শিক্ষা এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সহযোগিতা এগিয়ে নেওয়া।
বিশেষ দূত হার্ডারের কার্যালয়ের লক্ষ্য হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সি শিশুদের স্বার্থ ও কল্যাণ রক্ষা ও উন্নয়ন করা।
সফরকালে বিশেষ দূত হার্ডার জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন, যাতে বাংলাদেশের আগামী প্রজন্মকে সহায়তা করে এমন অংশীদারিত্ব আরও বিস্তৃত করা যায়।
জে আই