দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাজ্যের দক্ষিণ-পশ্চিমে গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড গত ৭২ ঘণ্টায় বিমান চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে তাদের কিছু ভারী বোমারু বিমান মোতায়েন করেছে।
স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) সকালে তিনটি বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান সেখানে অবতরণ করেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাতের সময় যুক্তরাজ্যে প্রথমবারের মতো বি-৫২ দেখা গেল। খবর বিবিসি
১৯৫০-এর দশকে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে যুক্ত হওয়া এই বোমারু বিমানগুলো ভিয়েতনাম থেকে আফগানিস্তান পর্যন্ত বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হয়েছে।
কিছু বি-৫২ যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের অংশ, যার অর্থ এগুলো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এই সুপারসনিক বিমানগুলো দীর্ঘ পথ অতিক্রম করতে পারে এবং সর্বোচ্চ ২৪টি ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম।
ফেয়ারফোর্ড ঘাঁটিতে ১০ হাজার ফুট দীর্ঘ রানওয়ে রয়েছে, যা এই বিশাল আকারের বিমানের জন্য উপযোগী। এসব বিমান দেখতে ঘাঁটির চারপাশে অনেক সাংবাদিক ও স্থানীয়রা জড়ো হয়েছেন।
ইয়াহু নিউজের খবরে বলা হয়, ফেয়ারফোর্ডে বর্তমানে বি-৫২ ছাড়াও বি-১বি ল্যান্সার বিমান মোতায়েন রয়েছে। এছাড়া ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতেও ব্যাপক সমরাস্ত্র ও ট্যাঙ্কার বিমান জড়ো করা হচ্ছে।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই তাদের বি-৫২ বিমান থেকে ইরানের বিরুদ্ধে স্টিলথ ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। ইরানের ভেতরে হামলা চালিয়ে আসা এই মিসাইলগুলো মূলত ইরাক বা বন্ধুপ্রতিম আরব দেশগুলোর আকাশসীমা থেকে ছোড়া হচ্ছে।