দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক একদিনে আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে একাধিক নিলাম পদ্ধতিতে ১২৩ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সোমবার প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে এ ডলার কেনা হয়।
চলতি ফেব্রুয়ারি মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৪৮ মিলিয়ন মার্কিন ডলার। আর ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৫ হাজার ৩৮১ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রপ্তানি খাত পুনরুদ্ধারের চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করেছে কেন্দ্রীয় ব্যাংক।
এমএস/