দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি অক্টোবর মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে ২৬৫ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ বেশি। গত বছরের অক্টোবরের প্রথম ২৮ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৩৩ কোটি ৯০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের ২৮ অক্টোবর একদিনেই দেশে এসেছে ১১ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (১ জুলাই থেকে ২৮ অক্টোবর পর্যন্ত) দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১২৪ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ৯৯২ কোটি ৫০ লাখ ডলার। সে হিসাবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে প্রবাসী আয় বেড়েছে ১৩২ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ।
অপরদিকে, দেশের বাজারে আবারও বাড়তে শুরু করেছে ডলারের দাম। ব্যাংক ও খোলা বাজার— দুই ক্ষেত্রেই বিদেশি মুদ্রাটির দাম বাড়ছে। ফলে ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোয় ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করেছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, মাসের ব্যবধানে ব্যাংকগুলোয় গড়ে ডলারের দাম প্রায় ১ টাকা বেড়েছে। অন্যদিকে খোলা বাজারে ২ টাকা দাম বেড়েছে। এর ফলে ডলারের দাম নিয়ন্ত্রণে ব্যাংকগুলোতে ১২ কোটি ২০ লাখ ডলার সরবরাহ করা হয়েছে।
জানা গেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রতি ডলার ১২৪ থেকে ১২৪ টাকা ৩০ পয়সা দরে এই পরিমাণ ডলার ব্যাংকগুলোকে সরবরাহ করা হয়েছে। এর আগে গত ২০ অক্টোবর প্রতি ডলার ১২৩ টাকা ৬৫ পয়সা দরে বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।
কেএম