দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মন্ত্রণালয়সহ শিক্ষা খাতকে দুর্নীতিমুক্ত করার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।
তিনি বলেছেন, আমরা শপথ নিয়েছি দুর্নীতি করব না, করবো না করতেও দেবোনা।
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন তিনি।
এসময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষায় এমনভাবে পলিসি চেঞ্জ করা হবে, যাতে পাঁচ বছর পর পর এখানে এ বিষয় নিয়ে শিক্ষকদের না আসতে হয়।
বৈঠকে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতারা কারিকুলাম পরিবর্তন, শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করন, অবসর সুবিধা ও কল্যান ট্রাস্ট গতিশীল করাসহ বেশ কিছু দাবি তুলে ধরা হয়।
তাদের এ সকল দাবি পূরণের আাশ্বাস দিয়েছেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, সকল দাবি নিয়ে এরই মধ্যে সরকার কাজ শুরু করেছে।
মন্ত্রী বলেন, শিক্ষকদের দাবি পূরণের পাশাপাশি শিক্ষাখাতেও দুর্নীতিমুক্ত করব। আমরা শপথ নিয়েছি দুর্নীতি করবো না, করতেও দেব না।
শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, শিক্ষায় কত এমন পরিবর্তন আনা হবে শিক্ষকদের ওপর মন্ত্রণালয়ে আসতে না হয়।
এবি/