দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আজ থেকে কারাবন্দিদের ডাকযোগে ভোট প্রদান শুরু হয়েছে। এই ভোটগ্রহণ আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
নির্বাচন কমিশন (ইসি) মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে। এবারে প্রথমবারের মতো কারাবন্দিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটের সুযোগ রাখা হয়েছে। ইসির নির্দেশনায় কারাগার কর্তৃপক্ষও ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিয়েছে।
এর আগে, ৬ জানুয়ারি থেকে দেশের ভেতরে প্রবাসী ও অভ্যন্তরীণ ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু করা হয়। ইসি জানিয়েছে, ভোটের দিন বিকেল সাড়ে ৪টার মধ্যে ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছাতে হবে; এই সময়ের পরে পৌঁছানো ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না। অভ্যন্তরীণ পোস্টাল ব্যালটে প্রার্থীর প্রতীক এবং নাম দুটোই থাকবে।
দেশে ও বিদেশে মোট ১৫ লাখ ৩৩ হাজার প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর অর্ধেকই দেশের ভেতরে অবস্থান করছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
এমএস/