দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব ফাইন্যান্স কোম্পানি এবং নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
রোববার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, দেশের সকল নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীদের এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ জানুয়ারির প্রজ্ঞাপনের আলোকে। নির্দেশনায় বলা হয়েছে, সারা দেশের নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে উক্ত দুই দিনে কোনো কার্যক্রম পরিচালিত হবে না এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
এমএস/