দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশে আবারও রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। সদ্য সমাপ্ত জানুয়ারি মাসের ৩১ দিনে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, যা ৩ দশমিক ১৭ বিলিয়ন ডলারের সমান। একক মাস হিসেবে এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এর আগে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছিল ২০২৫ সালের মার্চে, ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার। সর্বশেষ গত ডিসেম্বর মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে আসা রেমিট্যান্স গত বছরের একই সময়ের তুলনায় ৪৫ শতাংশ বেশি। ২০২৫ সালের জানুয়ারিতে দেশে প্রবাসী আয় এসেছিল ২ দশমিক ১৮ বিলিয়ন ডলার।
এমএস/