দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশজুড়ে শীতের প্রভাব তীব্র রয়েছে। দেশের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ বইছে, এবং আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী চলতি জানুয়ারি মাসে একাধিক শৈত্যপ্রবাহ পড়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র (৪–৬ ডিগ্রি সেলসিয়াস) হতে পারে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) আবহাওয়া অফিসের মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, এই মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা সাধারণত স্বাভাবিক থাকতে পারে। তবে দুই-তিনটি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি (৬–১০ ডিগ্রি সেলসিয়াস) এবং এক-দুইটি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র হবে।
পূর্বাভাসে আরও বলা হয়েছে, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে, যা কখনও কখনও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি আরও বৃদ্ধি পেতে পারে।
এমএস/