দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির মৃত্যুর খবর পেয়ে প্রতিবেশী ও স্বজনরা তার ঝালকাঠির নলছিটি উপজেলার গ্রামের বাড়িতে ছুটে এসেছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার খাসমহল এলাকার বাড়িতে দেখা যায়, সেখানে শোকার্ত মানুষের ভিড়। তাদের অনেকেই কাঁদছিলেন।
স্বজন ও প্রতিবেশীদের কেউ কেউ, এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিরাপত্তার কারণে তার পরিবারের কেউ রাতে কারো সঙ্গে দেখা বা কথা বলেননি। আগামীকাল শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে সবার সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছে পুলিশ। জুলাই বিপ্লবের পরে হাদির মতো একজন বীরযোদ্ধাকে কেন নিরাপত্তা দেওয়া হলো না, এনিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। ওসমান হাদির বাসায় বর্তমানে তার বোন মাছুমা সুলতানা বিন হাদি ও ভগ্নিপতি আমির হোসেন আছেন।
জে আই