দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হজের আনুষ্ঠানিকতা শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি। তিন এয়ারলাইন্সের ২২২টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
শুক্রবার (২১ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ২২২টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৮৪ হাজার ৫৭৪ জন হাজি। ২২২টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৪টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৩৯টি।
আরও বলা হয়, এবার সৌদি আরবে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১২ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৮৭, মহিলা ২৫ জন। তাদের মধ্যে মক্কায় ৯২, মদিনায় ৭, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন মারা গেছেন।