দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমরের প্রার্থিতা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটি করা হয়।
হলফনামায় সাজা খাটার তথ্য উল্লেখ না করায় ঝালকাঠি-১ আসনের নাসরিন খানম নামে এক নারী ভোটার এ রিট করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সহকারী অ্যাটর্নি জেনারেল তাহমিনা পলি রিটের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, প্রার্থিতা বাতিল চেয়ে মামুন নামের এক ব্যক্তির আবেদনের শুনানিতে শাহজাহান ওমরের প্রার্থিতা বহাল রাখে নির্বাচন কমিশন।
এছাড়া তার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল করেছিলেন স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনির। তার এই আবেদন নামঞ্জুর করে ইসি।
ডিপি/