দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদকে প্রতীক বরাদ্দ দেওয়ার আদেশ প্রত্যাহার চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন একই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি।
আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) এই আবেদনের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি ও শিল্পপতি আলম আহমেদ তার ভাগিনা।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম এই আদেশ দেন।
আদালতে রিমির পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর। সঙ্গে ছিলেন আইনজীবী মো. ইয়াদনান রফিক ও মোহাম্মদ ছফওয়ান করিম।
জানা যায়, গত ১৯ ডিসেম্বর ঋণখেলাপের অভিযোগে বাতিল হওয়া গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী তাজউদ্দীন আহমদের ভাগিনা শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন।
সেদিন আদালতে আলমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। তার আগে ১৮ ডিসেম্বর আলম আহমেদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন হাইকোর্ট। পরে এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়।
গত ১৩ ডিসেম্বর আপিল শুনানিতে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি।
তার আগে, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম যাচাই-বাছাইকালে ঋণখেলাপি হওয়ার কারণে স্বতন্ত্র প্রার্থী, কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা ও শিল্পপতি আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।
এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।
ডিপি/