দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনি সভায় আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য দেওয়ায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে শোকজের পর আদালতে স্বশরীরে হাজির হয়ে তার জবাব দিয়েছেন মন্ত্রী।
বুধবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার সময় পঞ্চগড়-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জর্জ ইসমাইল হোসাইনের খাস কামরায় উপস্থিত হয়ে নোটিশের জবাব দেন তিনি।
এর আগে গত ২৩ ডিসেম্বর জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলীতে এবং ২৫ ডিসেম্বর বোদা উপজেলার চন্দনবাড়ী এলাকায় পৃথকভাবে নির্বাচনি সভায় অংশগ্রহণ করেন আচরণবিধি লঙ্ঘন করে বক্তব্য প্রদান করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়-২ আসনের নৌকার প্রার্থী ও রেলমন্ত্রীকে তার কারণ দর্শানোর নোটিশ করেন অনুসন্ধান কমিটি।
সেই নোটিশের প্রেক্ষিতে রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেন, আমার বিরুদ্ধে যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে তার ব্যাখ্যা দিলাম। তবে ভবিষ্যতে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আমি খেয়াল রাখব।
আমার বক্তব্যে ভোটারদের বাধাদানের বিষয়ে তেমন কথা ছিল না। কারা এই ভোটকে বাধাগ্রস্ত করছে তা সকলেই জানে। আমি চাই এই নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারে সেরকম কথা বলা হয়েছিল।
জেবি