• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

‘ওসমান হাদি হত্যাচেষ্টায় নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে’

দেশ টিভি ডেস্ক
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। পরাজিত শক্তি পালিয়ে গেলেও তাদের দোসররা প্রতিনিয়ত হুমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে বলেও মনে করেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কেউ কেউ কোনো দলের প্রতি আনুগত্য থাকলেও সরকার দলনিরপেক্ষ। তাই সব হুমকি ও ঝুঁকি মোকাবেলা করে সরকার গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে জাতিকে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।’

বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন উপযোগী রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, ‘ভেঙে পড়া পুলিশি ব্যবস্থা পুনরুদ্ধার করতে হবে। শরীফ ওসমান হাদি হত্যাচেষ্টার ঘটনায় আসন্ন নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। পরাজিত শক্তি পালিয়ে গেলেও তাদের দোসররা প্রতিনিয়ত হুমকি ও ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচন বানচালের চেষ্টা করছে।’

অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সুজন সম্পাদক বলেন, ‘একটি ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সক্ষমতা গুরুত্বপূর্ণ। কমিশন নির্বাচনী আইন অনুসরণে কোনো কোনো ক্ষেত্রে অনমনীয়তা দেখাতে পারেনি। নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গসংগঠন ও বিদেশি শাখা নির্বাচনী আইনের লঙ্ঘন। দলগুলোকে এই ব্যবস্থা বিলুপ্ত করতে হবে।’

সুশাসনের ব্যর্থতা দূর করতে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার আবশ্যক বলেও মনে করেন তিনি। বদিউল আলম বলেন, ‘অর্থবিত্তের মালিক হওয়ার যুদ্ধে লিপ্ত না হয়ে রাজনীতিবিদদের সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুষ্ঠু ধারায় ফিরে আসতে হবে।’

সুজন সম্পাদকের মতে, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান সময়ে একটা বিরাট সমস্যা। এর অপব্যবহার মানুষকে বিভ্রান্ত করে, এমনকি সুষ্ঠু নির্বাচন ও ফলাফলকে প্রভাবিত করতে পারে।’ তাই নির্বাচন কমিশন ও সরকারকে বিশেষ সেল করে এআই-এর নেতিবাচক প্রভাব মোকাবেলা করা জরুরি বলেও উল্লেখ করেন সুজন সম্পাদক।

আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে আয়োজিত এ ছায়া সংসদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় ঢাকা কমার্স কলেজকে পরাজিত করে হাজারীবাগ সরকারি কলেজ এর বিতার্কিকরা বিজয়ী হয়।

আরও পড়ুন

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানের যোদ্ধাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘তফসিল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ইনকিলার মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে গুলি প্রমাণ করছে নির্বাচন বানচাল করতে দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা সক্রিয়। গণতান্ত্রিক অভিযাত্রাকে বাধাগ্রস্থ করতেই এই হামলা। যেকোনো মূল্যে এই ধরনের হামলার চেষ্টাকে প্রতিহত করতে হবে। হাদির ওপর হামলার ঘটনা থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিস্ট বিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। তা না হলে এই ধরনের অনাকাঙ্খিত ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে।’

ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে ‘সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার রোধ করা হবে আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ’ শীর্ষক ছায়া সংসদে বিচারক ছিলেন সাংবাদিক মাঈনুল আলম, সাইদুল ইসলাম, মসিউর রহমান খান, মাইদুর রহমান রুবেল ও মো. আতিকুর রহমান। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

এবি/

  • শরিফ ওসমান হাদি
  • বদিউল আলম মজুমদার
এ সম্পর্কিত আরও খবর
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট
ওসমান হাদি হত্যার বিচার নিয়ে স্ত্রীর আবেগঘন পোস্ট
স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্র এক শতাংশ ভোটারের স্বাক্ষরের বিধিনিষেধ অযৌক্তিক: বদিউল আলম মজুমদার
স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্র এক শতাংশ ভোটারের স্বাক্ষরের বিধিনিষেধ অযৌক্তিক: বদিউল আলম মজুমদার
ঝালকাঠিতে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
ঝালকাঠিতে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআইকে যুক্তসহ ৩ দাবি ইনকিলাব মঞ্চের
হাদি হত্যাকাণ্ড তদন্তে এফবিআইকে যুক্তসহ ৩ দাবি ইনকিলাব মঞ্চের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।