দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মতো পেশাদার গোয়েন্দা সংস্থাকে যুক্ত করাসহ ৩ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।
দ্রুত বিচারিক ট্রাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পন্নে দাবি উল্লেখ করে বিবৃতি বলা হয়, এক্ষেত্রে তদন্তের জন্য এফবিআই অথবা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো পেশাদারি এবং নির্ভরযোগ্য গোয়েন্দা সংস্থাকে যুক্ত করা।
দ্বিতীয় দফায় বলা হয়, সিভিল-মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি।
তৃতীয় দাবিতে ইনকিলাব মঞ্চ স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইন উপদেষ্টাকে জনগণের কাছে তাদের অপারগতার কারণ প্রকাশ করে এই খুনের সকল দায় নিয়ে পদত্যাগের আহ্বান জানিয়েছে।
এর আগে জাতীয় জাদুঘরের সামনে জরুরি সংবাদ সম্মেলন করে হাদি হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেছেন, ‘ওসমান হাদির হত্যাকারী কারা, সেটা না জানিয়ে তড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যাবেন—এটা হবে না। নির্বাচনের আগে বিচার নিশ্চিত করতে হবে, এর আগে কোনো নির্বাচন হবে না।’
‘ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনি ও তাদের মদদদাতাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনকিলাব মঞ্চ।’
এবি/