• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

ঢাকায় আজ যেসব সড়ক এড়িয়ে চলবেন

দেশ টিভি ডেস্ক
  ১৯ জুলাই ২০২৩, ০৯:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকী। এরই মধ্যে রাজনীতির মাঠ উত্তাপ হয়ে গেছে। মাঠের প্রধান বিরোধীদলসহ কিছু রাজনৈতিক দল সরকারের পদত্যাগ দাবিতে ইতিমধ্যে আন্দোলন শুরু করেছে। এ ছাড়া সরকারি দলও তাদের আন্দোলন প্রতিহত করার জন্য মাঠে রয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আজ বুধবার পদযাত্রা করবে বিএনপি। এ কর্মসূচির বিপরীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দুই দলের কর্মসূচি রাজধানীর ঢাকার একটি বড় অংশ জুড়ে বিস্তৃত থাকবে। রাজধানীতে এ ধরনের কর্মসূচি থাকলে সাধারণত দীর্ঘ যানজটের তৈরি হয়।

বিএনপির মঙ্গলবারের পদযাত্রার কারণে রাজধানীর প্রবেশদ্বার আমিনবাজরের সালেহপুরে সৃষ্টি হয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। গাবতলী থেকে সালেহপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার পর্যন্ত এই যানজট ছিল মঙ্গলবার সকালে।

গাবলতীতে বিএনপির পদযাত্রার কারণে আমিনবাজারে ঢাকামুখী লেনে যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে সমাবেশ করে আওয়ামী লীগ। এই সমাবেশের কারণে শাহবাগ, মৎস্যভবন ও পল্টন এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এতেও ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

মাওলানা ভাসানী সড়কে ভোগান্তিতে পড়া তারেক হোসেন নামের এক যাত্রী বলেন, ঢাকা শহরের মতো জায়গায় একটি কর্মদিবসে দুইটি রাজনৈতিক দলের কর্মসূচি জনগণের ভোগান্তি ছাড়া কিছু নয়। এখানে আমাদের ভোগান্তিতে ফেলে তারা শান্তি সমাবেশ করছে। এ শান্তি সমাবেশের অর্থ আমি বুঝি না।

আওয়ামী লীগের সমাবেশের কারণে শাহবাগ-মৎস্য ভবন এবং মৎস্য ভবন-শাহবাগ অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই সড়কে থাকা যানবাহনের যাত্রীরা।

আজ যেসব সড়কে দুই দলের কর্মসূচি: শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে পদযাত্রা করবে ঢাকা মহানগর বিএনপি উত্তর। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা আব্দুল্লাপুর থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে গিয়ে ঢাকা মহানগর বিএনপি উত্তরের সঙ্গে যুক্ত হবে।

বুধবার সকাল সাড়ে ১০টায় আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে পদযাত্রা শুরুর আগে সমাবেশ করবে বিএনপি। সমাবেশ শেষে পদযাত্রাটি আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুনবাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও, বাসাবো, মুগদা, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হবে।

বিএনপির কর্মসূচির বিপরীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিকেলে রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এ সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।

বিকেল ৩টায় শোভাযাত্রা শুরুর আগে সমাবেশ হবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।

এ সড়কগুলো এড়িয়ে চললে যানজটের ভোগান্তি থেকে কিছুটা মুক্তি পেতে পাড়েন।

  • রাজনীতি
  • আন্দোলন
এ সম্পর্কিত আরও খবর
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি
বিএনপি রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে: নানক 
বিএনপি রাজনীতি থেকে বিলীন হয়ে যাবে: নানক 
আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রই সফল হবে না: প্রধানমন্ত্রী
আমি কোনো মাস্তানকে প্রশ্রয় দেইনি: শিল্পমন্ত্রী
আমি কোনো মাস্তানকে প্রশ্রয় দেইনি: শিল্পমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।