দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও পাকিস্তানের যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম বৈঠক শুরু হয়েছে। বৈঠকে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশের পক্ষে এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সকাল ৯টা ৪৫ মিনিটে এই বৈঠক শুরু হয়েছে।
শুরু হওয়া এই বৈঠকে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল এবং পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিকের নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন।
দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ সুরক্ষা, কৃষি, ব্যাংকিং, আর্থিক সেবা, জ্বালানি সহযোগিতা, এবং শিক্ষা ও প্রযুক্তি বিশেষ অগ্রাধিকার পাচ্ছে আলোচনায়। বৈঠক শেষে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনাও রয়েছে। এর আগে সবশেষ ২০০৫ সালের ১২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে জেএসই বৈঠকে অংশ নিয়েছিলো বাংলাদেশ।
এদিকে গতকাল তিন দিনের সফরে ঢাকায় আসেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
ঢাকা সফরের সময় জেইসি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি একাধিক সৌজন্য সাক্ষাৎ করতে পারেন পাকিস্তানের আলী পারভেজ মালিক।
কে