দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিদ্যুৎ বিভাগ রামপুরা গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে। এজন্য একটি নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ করা হবে। এ কারণে রোববার (১৬ জুলাই) থেকে ২২ জুলাই পর্যন্ত কাজ চলার কথা।
এই কাজের জন্য আগামী ৭ দিন ঢাকার দুই বিতরণ কোম্পানির অধীন কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হতে পারে বলে শনিবার বেলা সোয়া ১১টায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ।
তবে এদিন দুপুর পৌনে ২টা নাগাদ অন্য এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানায়, কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মীর মোহাম্মদ আসলাম উদ্দিনের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লি. (পিজিসিবি)-এর রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপনের কাজ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
ইতোপূর্বে জারি করা শিডিউল অনুযায়ী যা আগামীকাল ১৬ জুলাই থেকে শুরু করার কথা ছিল। ওই কাজ ১৬ জুলাই থেকে শুরু করা সম্ভব হচ্ছে না।
কাজের নতুন সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।