দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর রামপুরায় পার্কিং করা অবস্থায় একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আগুন নিভিয়ে ফেলে।
রোববার (৩ ডিসেম্বরে) আনুমানিক রাত পৌনে ৮টার দিকে রামপুরা কাঁচা বাজার এলাকার সড়কের ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের কিছুটা সামনে এই ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, পার্কিং করা অবস্থায় হলুদ রঙের একটি পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয় জনতা আগুন নিভিয়ে ফেলে। এই ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
এর আগে, দুপুর আড়াইটার পর রাজধানীর গুলিস্তানে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
উল্লেখ্য, এক দফা দাবিতে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর এটি দলটির ডাকা নবম দফার অবরোধ। এই অবরোধ শেষ হবে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টায়।
টি