দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর রামপুরা থানার নাশকতার মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম এ রায় দেন।
দণ্ডপ্রপ্ত আসামিরা হলেন- ফয়েজ আহমেদ ফরু, আবুল মেছের, হেলাল কবির হেলু, আলম, শোভন, কামাল হোসেন দুলু ওরফে মাওরা দুল, নাফিদ সারোয়ার তন্ময়, আশরাফুল আরিফ ওরফে ডন, মশিউর রহমান ওরফে মশু, রেজাউল করিম ওরফে রাজু, মাইন উদ্দিন আহম্মেদ তুহিন, মির্জা হাসান ইমাম বুলু, আহম্মদ আলী চৌধুরী ও দিদারুল ইসলাম।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগে রামপুরা থানার মামলাটি দায়ের করা হয়।
জেডএ