দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ট্রান্সফরমার স্থাপনের কাজে আগামী ৭ দিন রাজধানীর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।
শনিবার (১৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড উপকেন্দ্রের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন একটি ২৩০/১৩২ কেভি, ৪৫০ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করা হবে। ফলে আগামী ১৬ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হবে।
‘জাতীয় গ্রিডের উন্নয়নমূলক কাজের স্বার্থে বিদ্যুৎ গ্রাহকগণের সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ বিভাগ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে’, জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।