দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ইসলামে বলা হয়েছে-যার যার ধর্ম, তার তার কাছে। এখানে সম্প্রীতিটাই মুখ্য। মানবতাই ধর্ম, সেবাই ধর্ম। আমরা যদি এই কথাটা মনে রাখি, তাহলে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ কোনোদিন নষ্ট করতে পারবে না। এটাই আমাদের সবার বিশ্বাস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) ঢাকার বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ে স্থাপিত ‘গুলশান-বনানী পূজা প্যান্ডেল’ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, সারা দেশে উৎসাহ উদ্দীপনার মধ্যে পূজা চলছে। আজ বিজয়া দশমী। বিষাদের সময় সবারই মন খারাপ হওয়ার কথা। কিন্তু গত কয়েকদিন ব্যাপক আনন্দ-উচ্ছ্বাসের মধ্যে পূজা উদযাপন করা হয়েছে। আমি নিজেও দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি করতে এখানে এসেছি।
এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি জিতেন্দ্র লাল ভৌমিক ও সাধারণ সম্পাদক অসিম জোয়ারদারসহ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা গুলশান ও বনানী এলাকায় পূজা-অর্চনা পালনের জন্য স্থায়ীভাবে জায়গা বরাদ্দের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মণ্ডপ পরিদর্শনকালে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন।
/অ