দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেপ্তাররা হলেন- মোহাম্মদ রাকিব হোসেন (৩১) ও মিন্টু ব্যাপারী (৩৫)।
তালেবুর রহমান বলেন, বুধবার রাতে সিটিটিসির সিটি-অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস বিভাগের একটি টিম নিউমার্কেট থানার ১৮ নং ওয়ার্ডের পুরোনো পোস্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ৩৫০ গ্রাম গাঁজা ও ছয় হাজার টাকাসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে ডিএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।
/অ