দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১০ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপসহকারী পরিচালক আবুল হাশেমকে তাৎক্ষণিকভাবে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এ নিয়ে দেড় মাসে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে মোট সাত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুদকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, দুদক কর্মকর্তার বিরুদ্ধে ১০ লাখ টাকা ঘুষ চাওয়ার দাবি, পরে ৫ লাখে রফাদফার বিষয়ে অভিযোগ নিয়ে সোমবার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে আসেন এসআর ট্রেডার্সের মালিক শহিদুল ইসলাম সোহেল। এ ঘটনার খবরও প্রকাশ হয় গণমাধ্যমে। এরপরই নড়েচড়ে বসে দুদক।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার সকালে বাগেরহাটের উপ-সহকারী পরিচালক আবুল হাশেমকে প্রধান কার্যলয়ে সংযুক্ত করা হয়। এ নিয়ে দেড় মাসে দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে অন্তত ৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সংস্থাটি।
দুদক মুখপাত্র আকতারুল ইসলাম বলেন, দুর্নীতির সুস্পষ্ট অভিযোগ পেলে কর্মকর্তাদের ছাড় দেবে না কমিশন।
এদিকে, ১২০ কোটি টাকা ঘুষ নেয়ার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। আর সাইফুজ্জামানের ঘনিষ্ঠ দুই সহযোগী উৎপল ও আব্দুল আজিজ দুদকের জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এফএইচ/