দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কারও সঙ্গে যুদ্ধ চাই না। পটুয়াখালীর কলাপাড়ায় দেশের সর্ববৃহৎ নৌঘাঁটি উদ্বোধন অনুষ্ঠানে এ উক্তি করেন তিনি।
বুধবার (১২ জুলাই) গণভবন থেকে ভার্চ্যুয়ালি এটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
বানৌজা শের-ই বাংলা নামে নৌঘাঁটির নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সম্বলিত ৪টি পেট্রোল ক্রাফট ও ৪টি এলসিইউয়ের কমিশনিং করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ঘাঁটি অধিনায়ক কমডোর এম মহব্বত আলীর হাতে কমিশনিং ফরমান তুলে দেন এবং আনুষ্ঠানিক নামফলক উন্মোচন করেন।
আরও পড়ুন- নৌবাহিনীর নতুন ঘাঁটি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা এ সময় বলেন, এখন আমরা যুদ্ধ জাহাজ তৈরি করেতে পারছি, এটা আমাদের জন্য গর্বের। সমুদ্রের নিরাপত্তা দেওয়ার পাশাপাশি দক্ষিণাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় এ ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, কারও সঙ্গে যুদ্ধ চাই না আমরা, নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে চাই। এজন্য যা যা দরকার তাই করা হবে।
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে খুলনা শিপইয়ার্ডে নির্মিত ৪টি পেট্রোল ক্রাফট নৌবহরে অন্তর্ভুক্তির মাধ্যমে দক্ষিণাঞ্চলে সমুদ্র ও উপকূলীয় এলাকার সুরক্ষা আরও সুদৃঢ় হবে বলে আশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।