দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদ’-এর মালিকানা আগামী তিন থেকে চার মাসের মধ্যে বেসরকারি খাতে হস্তান্তর করা হবে এজন্য নতুন বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এ তথ্য জানিয়েছেন বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫: দ্য ইন্টারসেকশন অব ফাইন্যান্স অ্যান্ড টেকনোলজি’ সম্মেলনে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দেন তিনি। সম্মেলন আয়োজন করেছে মাস্টারকার্ড এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)।
গভর্নর বলেন, পোস্ট অফিসের পক্ষে নগদ পরিচালনা সম্ভব নয়। তাই আমরা চাই প্রযুক্তি কোম্পানিগুলো এগিয়ে আসুক। নতুন বিনিয়োগকারী খুঁজার কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আশা করছি, আগামী তিন-চার মাসের মধ্যে বেসরকারি খাতে নগদ হস্তান্তর করা সম্ভব হবে।
তিনি জানান, এই বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
নগদকে ঘিরে অতীতের অনিয়মও তুলে ধরেন গভর্নর বলেন, আগের মালিকানায় ভুয়া সদস্য যোগ করার মতো অনিয়ম হয়েছে। এসব সংশোধন করে প্রতিষ্ঠানটিকে নতুনভাবে সাজানো হচ্ছে। এখন এটি স্থিতিশীল এবং ক্রমবর্ধমান।
অর্থনীতিতে নগদ টাকার চাহিদা বাড়ছে উল্লেখ করে আহসান এইচ মনসুর বলেন, প্রতি বছর নগদের চাহিদা গড়ে ১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় ধীরে ধীরে নগদ ব্যবহারের পরিবর্তে ক্যাশলেস লেনদেন চালু করা জরুরি।
তিনি আরও জানান, কিউআর কোড ব্যবহারকে জাতীয়ভাবে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, যেসব প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স আছে, সবাইকে কিউআর কোড নিতে হবে। ভবিষ্যতে এ বিষয়ে আইন হবে এবং না নিলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
এর পাশাপাশি, বাংলাদেশ ব্যাংক এজেন্ট ব্যাংকিং সম্পূর্ণ ডিজিটালাইজ করার কাজ চালাচ্ছে এবং বেসরকারি খাতে পাঁচটি ক্রেডিট ব্যুরো অনুমোদনের বিষয়েও কার্যক্রম চলছে।
জে আই/ আরএ