দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, ঢাকার কারওয়ান বাজারের কয়েকজন ব্যবসায়ী পুরো দেশকে জিম্মি করে ফেলেছেন।
রোববার (৯ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্থিতিশীল রাখতে সুপারশপ, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এ সভা হয়।
সফিকুজ্জামান বলেন, কারওয়ান বাজারে ট্রাক থেকে কোনো পণ্য নামার পর যে দাম থাকে, সেটি বাজার থেকে বের হওয়ার সময় দেড়গুণ-দ্বিগুণ দাম হয়ে যায়। তাহলে আমরা কীভাবে বাজার নিয়ন্ত্রণ করব? সেজন্য বিক্রেতাদের ক্রয়-বিক্রয় রশিদ রাখতে হবে। তা না হলে আমরা জরিমানা করব।
তিনি বলেন, প্রয়োজনে আরও কঠোর থেকে কঠোরতম হব। এভাবে তো চলতে পারে না।
ওই বাজারের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কারওয়ান বাজারের পাঁচ-দশজন লোক সারা বাংলাদেশকে জিম্মি করে ফেলছেন। কারণ, কারওয়ান বাজারে কোনো জিনিসের দাম বাড়লে সারা বাংলাদেশে এর প্রভাব পড়ে।
এফবিসিসিআই, ক্যাব ও ভোক্তা অধিকারের কর্মকর্তারা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।