দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসলামে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের কোনো স্থান নেই বলে মন্তব্য করছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোজাম্মেল হক বলেন, সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিধি-বিধান মেনে চলা উচিত, ধর্মীয় নিয়মাবলী মেনে মানবকল্যাণে কাজ করতে হবে। নিজের আত্মশুদ্ধির জন্য সুফিবাদ খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
তিনি আরও বলেন, ইবাদত করার পাশাপাশি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ করা অতি সহজ। ধর্মীয় মূল্যবোধ চর্চা ও পালনের মাধ্যমে জীবন সুখী ও কল্যাণময় করা সম্ভব।
এ সময় তিনি পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে প্রত্যেক মুসলমানদেরকে জীবন-যাপন করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর আল্লামা খন্দকার গোলাম মওলা নকশেবন্দী।
সুফিবাদ সার্বজনীন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি শাহ্ সুফি আল্লামা তৌহিদুল ইসলাম চিশতী নিজামীর সভাপতিত্বে মহাসচিব আনিসুর রহমান জাফরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বুদ্ধিজীবীরা বক্তব্য দেন