দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধানমন্ডির ১৫ নম্বর এলাকায় ছাত্রী ধর্ষণের ঘটনার অভিযুক্ত মাহাদী হাসান জারিফকে (২৫) গ্রেপ্তার করেছে ধানমন্ডি থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জুলাই) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ধর্ষণের এ ঘটনায় মঙ্গলবার ধানমন্ডি থানায় মামলা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ধর্ষণের ঘটনার পর অভিযুক্ত মাহাদী পালিয়ে যান। গতকাল রাতে আমাদের থানার একটি দল বরিশাল কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে।
তিনি বলেন, মাহাদী পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে বলে আমরা জানতে পেরেছি। তার কাজই ছিল বিভিন্ন এলাকায় ঘোরা। ঘটনার দিনও তিনি ধানমন্ডি লেকে গিয়ে ভুক্তভোগীকে একা দেখে টার্গেট করে। পরে তাকে নানা কথার ফাঁদে ফেলে ধর্ষণ করে। মাহাদী ঢাকার কল্যাণপুরে তার মামার বাসায় থাকত।
ওসি পারভেজ আরও বলেন, ধানমন্ডি লেক ও এর আশপাশে ঘুরে বেড়াতেন তিনি। এই এলাকায় তার ফ্রেন্ড সার্কেল আছে। তারা লেকে আসা বিভিন্ন মেয়েদের সঙ্গে সখ্যতা গড়ে তুলত বলে স্বীকার করেছে। একবার সাইকেল চুরি করতে গিয়ে সে ধরা পড়েছিল বলে জেনেছি।