দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে আসা এমভি জাডো জাহাজটি ৩৬ হাজার ৬শ মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরে এসেছে।
বুধবার (৫ জুলাই) রাতে জাহাজটি এ বন্দরের আউটারে এসে পৌঁছায়।
বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক আজিজুর রহমান জানিয়েছেন, জাহাজটিকে এখন ইনার অ্যাঙ্কোরেজে নিয়ে আসা হচ্ছে।
পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, জাহাজটি ইনার অ্যাঙ্কোরেজে পৌঁছানোর পর লাইটারের মাধ্যমে কয়লা খালাস কার্যক্রম শুরু হবে। লাইটারে করে কিছু কয়লা কমিয়ে আনার পর বৃহস্পতিবার (৬ জুলাই) রাত অথবা শুক্রবার (৭ জুলাই) সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে জাহাজটি। এরপর জাহাজ থেকে কয়লা খালাস করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দের রিজার্ভায়ারে নেওয়া হবে।
প্রসঙ্গত, এর আগে প্রায় ৭৮ হাজার মেট্রিক ট্রন কয়লা নিয়ে পাভো ব্রেভ ও এ্যাথেনা নামে আরও দুটি জাহাজ এসেছিল এ বন্দরে।