দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের বেশ কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (৬ জুলাই) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার (৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড কোম্পানি।
এতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১২ ঘণ্টা টঙ্গী বিসিক ও তৎসংলগ্ন এলাকায় এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের উভয় পাশে সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
একই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।